মোঃ মনিরুল ইসলাম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফ্যাসিস্ট ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

বুধবার (১৪ জানুয়ারি) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোলায়মান ইসলাম (২৭) এবং শিলখুড়ী ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক আব্দুর রাজ্জাক (৫৭)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) পৃথক অভিযানে সোলায়মান ইসলামকে আন্ধারীঝাড় ইউনিয়নের বামুনের কুঠি এলাকা থেকে এবং আব্দুর রাজ্জাককে শিলখুড়ী ইউনিয়নের শালজোড় গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

  • ছবি সংগৃহীত