ভারতের বিহারের মধুবনী জেলায় হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন মুসলিম দিনমজুর মোহাম্মদ মুর্শিদ আলম।
কাজের সন্ধানে সুপল জেলা থেকে আসা মুর্শিদকে দোকান থেকে পণ্য কেনার সময় প্রায় ৫০ জনের একদল হিন্দুত্ববাদী সন্ত্রাসী তাকে ঘিরে ধরে। নাম ও ধর্ম পরিচয় জানার পর তাকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে নির্মমভাবে মারধর করে সন্ত্রাসীরা।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তাকে প্রায় তিন কিলোমিটার ধাওয়া করে মারধর করা হয় এবং কালী মন্দিরে বলি দেওয়ার হুমকিও দেওয়া হয়।
পরে অচেতন অবস্থায় নির্জন স্থানে ফেলে রেখে যায় হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে তিনি এখন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
- ছবি সংগৃহীত