চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা আন্তঃনগর ট্রেনে সংখ্যা বৃদ্ধি করব-নূরুল ইসলাম বুলবুল

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

৩৭৫
৩৭৫

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের জনগণের রেল যোগাযোগের বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে প্রতিজ্ঞা করেছে। নির্বাচিত হলে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন জননেতা নূরুল ইসলাম বুলবুল। তিনি এক বিবৃতিতে বলেন, জনগণের রায়ে নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সরাসরি আন্তঃনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এতে করে জেলার যাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী হবে। তিনি আরও জানান, রাজশাহী রুটে শাটল ট্রেনের সংখ্যা বাড়ানো হবে, যাতে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি কমে আসে। তিনি আরোও বলেন,নির্বাচিত হলে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, এর মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম জোরদার হবে এবং চাঁপাইনবাবগঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রেল হাবে পরিণত হবে।এছাড়াও তিনি

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে ডাবল রেললাইন স্থাপন, আধুনিক ও ডিজিটাল যাত্রীসেবা নিশ্চিতকরণ, নিরাপদ ও সময়ানুবর্তী ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।

জননেতা নূরুল ইসলাম বুলবুল বলেন, “জনগণের সমর্থন পেলে চাঁপাইনবাবগঞ্জকে একটি আধুনিক ও উন্নত রেল যোগাযোগসমৃদ্ধ জেলায় রূপান্তর করাই হবে আমার অগ্রাধিকার।”

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭২ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents