ইসলামপুরে ১২তম বর্ষব্যাপী ২৪ প্রহর হরিনাম সংকীর্তন ও লীলাকীর্তন মহোৎসবের সমাপ্তি

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

শরিফ মিয়া জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় বিশ্ব মানবতার কল্যাণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় আয়োজিত ১২তম বর্ষব্যাপী ২৪ প্রহর শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্তন মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়েছে।

গত ২ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত টানা পাঁচ দিনব্যাপী ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী গৌর নিতাই আশ্রম (হরিসভা) প্রাঙ্গণে এ মহোৎসব অনুষ্ঠিত হয়। প্রতিদিন ভক্তিমূলক কীর্তন, ধর্মীয় আলোচনা ও ভক্তবৃন্দের অংশগ্রহণে আশ্রম প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়।

মহোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গৌর নিতাই আশ্রমের সভাপতি বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার। তিনি ধর্মীয় সম্প্রীতি, মানবতা, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। বক্তব্যে তিনি বলেন, শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনে সকল ধর্ম ও মতের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা অপরিহার্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন গৌর নিতাই আশ্রমের সহ-সভাপতি রিপন বন্দ, কোষাধ্যক্ষ পংকজ কর্মকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপন, ছাত্রনেতা নেওয়াজ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যফ্রন্টের সাধারণ সম্পাদক পলাশ বন্দসহ আশ্রমের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও প্রতিদিন বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থী মহোৎসবে অংশগ্রহণ করেন।

লীলাকীর্তন পরিবেশনায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত খ্যাতনামা কীর্তনীয়া ও কীর্তন সম্প্রদায় অংশ নেন। তাঁদের সুমধুর পরিবেশনায় ভক্তদের মাঝে সৃষ্টি হয় গভীর ধর্মীয় আবেগ, আনন্দ ও ভক্তির আবহ।

মহোৎসবের অংশ হিসেবে বুধবার (৭ জানুয়ারি) মহাপ্রভুর ভোগরাগ ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents