দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জলঢাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের মা, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে গোলাম সারওয়ার ভুট্টু মাস্টারের সঞ্চালনায় এবং ময়নুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম শিবু চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম আউয়াল (বিএসসি), কৈমারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কোহিনুজ্জামান লিটন, ধর্মপাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকসেদ চৌধুরী, উপজেলা জাসাস নেতা সুলতান মাহমুদ, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব রানা, শুভ ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, আপোষহীন, মায়াবী ও মানবতাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই—এটি জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সভাপতির সমাপনী বক্তব্যে ময়নুল ইসলাম বলেন, অন্যায়ের সঙ্গে কখনো আপোষ না করা মানবতার ফেরিওয়ালা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দরবারে দোয়া করেছি। তিনি মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতের উচ্চ মাকাম কামনা করেন।

এসময় তিনি আরও বলেন, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে আলহাজ্ব সৈয়দ আলীকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সবশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দোয়া ও মিলাদ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents