সার্ভিসের টাকা দিতে অস্বীকৃতি: থাইল্যান্ডে ভারতীয়কে রাস্তায় ফেলে পেটাল যৌনকর্মীরা

Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডের পাতায়ায় যৌন সেবার বিনিময়ে টাকা দিতে অস্বীকার করায় এক ভারতীয় পর্যটককে রাস্তায় ফেলে বেধড়ব পিটিয়েছে একদল ট্রান্সজেন্ডার নারী। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ ডিসেম্বর ভোরে এই ঘটনাটি ঘটে। ঘটনার ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার এই খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

ভিডিওতে দেখা যায়, ৫২ বছর বয়সী রাজ জাুসুজা নামে এক ভারতীয় নাগরিকের কাছে তিনজন ট্রান্সজেন্ডার নারী টাকা দাবি করছেন। তিনি দাবিকৃত টাকা দিতে অস্বীকার করে গাড়ি নিয়ে স্থান ত্যাগ করার চেষ্টা করলে পরিস্থিতির অবনতি ঘটে। অভিযোগ ওঠে যে, তিনি টাকা পরিশোধ না করেই চলে যাচ্ছিলেন। এসময় কিছু পথচারীর সহায়তায় তাকে গাড়ি থেকে টেনে বের করা হয়। এরপর উদ্ধারকারীরা আসার আগ পর্যন্ত তাকে লাথি ও মারধর করা হয়।

থাইগার-এর প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকারীরা রাজ জাুসুজাকে মুখ এবং মাথার পেছনের অংশে আঘাতপ্রাপ্ত অবস্থায় পান। ঘটনাস্থলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাতামাকুন হাসপাতালে স্থানান্তর করা হয়।

১৯ বছর বয়সী এক থাই প্রত্যক্ষদর্শী উদ্ধারকারীদের জানান, তিনি রাজ জাুসুজাকে জনপ্রিয় ‘ওয়াকিং স্ট্রিট’ এলাকার প্রবেশপথে একজন ট্রান্সজেন্ডার যৌনকর্মীর সঙ্গে তর্ক করতে দেখেন। প্রত্যক্ষদর্শীর মতে, এই বিরোধ এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় এবং একে অপরকে ধাওয়া ও মারধর শুরু করেন। পরবর্তীতে আরও অনেকে এতে যোগ দিলে এটি একটি দলবদ্ধ হামলায় পরিণত হয়। প্রত্যক্ষদর্শী আরও দাবি করেন, যৌন সেবার বিনিময়ে আগে থেকে নির্ধারিত পুরো টাকা পরিশোধ না করায় এই ঝামেলার সূত্রপাত।

এরআগেও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত পাতায়ায় ভারতীয়দের সাথে এই ধরনের বিরোধের ঘটনা ঘটেছে। থাইগার-এর তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগে এক ট্রান্সজেন্ডার যৌনকর্মী একজন ভারতীয় ব্যক্তিকে আক্রমণ করেন। গত অক্টোবরে পাতায়ার একটি হোটেলে ৩ জন থাই ট্রান্সজেন্ডার নারী দুইজন ভারতীয় নাগরিককে আক্রমণ করে প্রায় ২৪,০০০ বাত (প্রায় ৬৯,০০০ টাকা) মূল্যের মালামাল নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

থাই পুলিশ জানিয়েছে, রাজ জাুসুজা পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে বলা হবে। এরপর থাই আইন অনুযায়ী বিস্তারিত তদন্ত শুরু হবে।

    About The Author

    ইউনূস গভর্মেন্ট মাস্তান পার্টির মতো কাজ করেছে : বদিউর রহমান

    ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার মাস্তান পার্টির মতো কাজ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। তিনি বলেন, ‘ইউনূস গভর্মেন্ট তো

    Read More »

    বিয়ের পীড়িতে এম বি কানিজ, সামাজিক বার্তায় নতুন জীবনের ঘোষণা

    কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর, সরাইল, আশুগঞ্জ) আসনের সাবেক জেলা পরিষদ সদস্য এম বি কানিজ জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন।

    Read More »

    বেলকুচির বড়ধুলে এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন, কর্মকর্তাদের প্রশংসা

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নে কৈইকার অর্থায়নে বাস্তবায়নাধীন এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন এনজিও বিষয়ক ব্যুরো (NGOAB)-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান, এনডিসি

    Read More »

    সিংড়ায় হাম ও রুবেলা রোগের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

    নাটোরের সিংড়ায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত

    Read More »

    হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

    হামের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হাকিমপুর পৌরসভা কার্যালয়ের সামনে উপজেলা স্বাস্থ্য

    Read More »

    সিংড়ায় সেচ কাজে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের প্রাণহানি

    নাটোরের সিংড়া উপজেলায় কৃষি জমিতে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল (২৪) নামে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে

    Read More »

    Table of Contents