সিরাজগঞ্জ–৫ আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল, পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

1000029632

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ সিদ্ধান্তের কথা জানান রিটার্নিং কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

সিরাজগঞ্জ জেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, সিরাজগঞ্জ–৫ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

1000029634

তিনি আরও জানান, ভোটারদের প্রয়োজনীয় ১ শতাংশ স্বাক্ষরে অসঙ্গতি থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান বাবলু-এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া দলীয় মনোনয়নের স্বাক্ষরে ত্রুটি থাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী মো. মতিয়ার রহমান-এর মনোনয়নপত্রও বাতিল করা হয়।

যাচাই-বাছাই শেষে সিরাজগঞ্জ–৫ আসনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তারা হলেন— মো. আলী আলম — বাংলাদেশ জামায়াতে ইসলামী, মুফতী হাজী নুরুন নাবী — ইসলামী আন্দোলন বাংলাদেশ, মো. আমিরুল ইসলাম খান আলিম — বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মো. আকবার হোসেন — জাতীয় পার্টি, মো. ইউসুফ আলী — গণ অধিকার পরিষদ

নির্বাচন কর্মকর্তারা জানান, আপিল সংক্রান্ত সব কার্যক্রম নিষ্পত্তির পর সিরাজগঞ্জ–৫ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এদিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হওয়ার পর থেকেই প্রার্থীদের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা নিয়ে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ–৫ আসনে রাজনৈতিক আলোচনা ও কৌতূহল এখন তুঙ্গে।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents