এসআই জিয়াউর রহমানের অভিযানে ৮ দিন পর উদ্ধার নিখোঁজ কিশোরী

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আলোচিত এক নিখোঁজ কিশোরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ।

নাচোল থানাধীন ফতেপুর দিয়ারখোলসী এলাকার ১৪ বছর বয়সী এক কিশোরী (ছদ্মনাম: মৌ) গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন ২২ ডিসেম্বর কিশোরীর বাবা নাচোল থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পর নাচোল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে একটি পুলিশ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে। সারাদেশের বিভিন্ন থানায় নিখোঁজ সংক্রান্ত বেতার বার্তা পাঠানো হয়। পরে কিশোরীর অবস্থান শনাক্ত হলে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ময়মনসিংহের তারাকান্দা থানার ভালকি এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে তাকে নাচোল থানায় আনা হয় এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পিতার জিম্মায় হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া কিশোরীর বাবা নাচোল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পুলিশের আন্তরিক প্রচেষ্টার কারণেই তার মেয়ে নিরাপদে ফিরে এসেছে। তিনি আরও জানান, পুলিশের পক্ষ থেকে তার বা পরিবারের কাছে কোনো ধরনের অর্থ বা সুবিধা দাবি করা হয়নি।

কিশোরীর মা বলেন, “পুলিশের কারণে আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। তারা নিঃস্বার্থভাবে কাজ করেছে। আল্লাহ তাদের মঙ্গল করুন।”

এ বিষয়ে এসআই জিয়াউর রহমান জানান, নিখোঁজ জিডি পাওয়ার পর থেকেই নিয়মিত অনুসন্ধান চালানো হয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীর অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়। অফিসার ইনচার্জ আছলাম আলীর নির্দেশনা ও তত্ত্বাবধানে উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন করা হয়।

নাচোল থানার অফিসার ইনচার্জ জানান, এসআই জিয়াউর রহমান নাচোল থানায় যোগদানের পর গত ছয় মাসে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় ১০ থেকে ১২ জন নিখোঁজ ব্যক্তি উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents