চান্দিনার বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ উৎসব

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘নতুন বই বিতরণ উৎসব’-এ সকল শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়।

1000026592

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হাফেজ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তপন চন্দ্র দেবনাথ।

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উচ্ছ্বাস দেখা যায়। শিক্ষকরা জানান, সরকারের ‘বই বিতরণ উৎসব’ কর্মসূচির অংশ হিসেবে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া সম্ভব হওয়ায় নিয়মিত পাঠদান কার্যক্রম দ্রুত শুরু করা সহজ হবে।

এ সময় প্রধান শিক্ষক বাবু তপন চন্দ্র দেবনাথ বলেন,

“শিক্ষার্থীদের আনন্দমুখর পরিবেশে নতুন বই দিতে পেরে আমরা গর্বিত। নতুন বই নতুন উদ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করবে বলে আমাদের বিশ্বাস।”

এদিকে শোক দিবস উপলক্ষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হাফেজ শহিদুল ইসলাম।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে নতুন বই যত্নসহকারে অধ্যয়ন করার আহ্বান জানানো হয়।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents