চাঁপাইনবাবগঞ্জ হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক বনভোজন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

৩৫৪
৩৫৪

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২ জানুয়ারি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে অনুষ্ঠিতব্য বনভোজনকে সামনে রেখে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সমিতির উপদেষ্টা মোঃ হামিদ খান, দ্বিতীয় উপদেষ্টা মোঃ রফিক, সভাপতি মতিউর রহমান, সহসভাপতি মোঃ গফুর, সেক্রেটারি মোঃ আকবর আলী, সহসেক্রেটারি মোঃ মাইনুল ইসলাম, আইন ও বিচার সম্পাদক মোঃ শরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, দফতর সম্পাদক মোঃ রনি, প্রচার সম্পাদক মোঃ তাইজুল ইসলাম (অন্তর)সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মোঃ বেলাল, ওরজুন বাবু, মোঃ রেজাউল করিম, মোঃ মাহিদুল ইসলাম ফরহাদসহ সমিতির সকল ব্যবসায়ী সদস্যরা। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রাকালে মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা তুলে ধরা হয়। এ সময় জানানো হয়—শুক্রবার কারখানা ব্যতীত কোনো শো-রুম খোলা রাখা যাবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হবে।

এছাড়াও ব্যবসায়ী মালিক সমিতির কার্যক্রম আরও সুসংগঠিত করতে একটি অফিস কক্ষ বরাদ্দ দেওয়ার বিষয়ে সকলের সম্মতি রয়েছে বলে জানানো হয়। কোনো ব্যবসায়ী মালিকের মৃত্যু হলে সমবেদনা জানাতে সংশ্লিষ্ট দোকানসমূহ বন্ধ রাখা এবং মৃত্যুসংবাদ প্রচারের জন্য সমিতির পক্ষ থেকে মাইকিংয়ের ব্যবস্থা করার সিদ্ধান্তও গৃহীত হয়।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents