বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে বাংলাদেশ আইন সমিতির দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

৩৫৬
৩৫৬

জাতীয় ঐক্যের প্রতীক ও গণতন্ত্রের আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে বাংলাদেশ আইন সমিতির উদ্যোগে দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

1000026405

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ আইন সমিতির সভাকক্ষে আয়োজিত এ কর্মসূচিতে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

1000026400

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষার সংগ্রামে আজীবন ভূমিকা রেখেছেন। দেশের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, সুশাসন প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। রাজনৈতিক অঙ্গনে তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় বলেও মন্তব্য করেন বক্তারা।

1000026397

কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ আইন সমিতির নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আইন সমিতির পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়ার আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার পথে অনুপ্রাণিত করবে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents