বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও নতুন বই বিতরণ

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

৩৭৮
৩৭৮

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি ২০২৬ইং উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী বিয়াশ উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্ঠান। আনন্দঘন এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা শুরু করলো নতুন শিক্ষাবর্ষের পথচলা।

1000026001

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কামরুল হাসান। তিনি বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার কারিগর। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

1000025999

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন। তিনি বার্ষিক পরীক্ষার ফলাফল সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

ফলাফল প্রকাশ শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস। অনেক শিক্ষার্থীর মুখে নতুন বইয়ের ঘ্রাণ আর নতুন স্বপ্নের উজ্জ্বল হাসি ফুটে ওঠে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। তাঁদের অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ।

নতুন বছরের শুরুতে এ ধরনের শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক আয়োজন শিক্ষার্থীদের শিক্ষা জীবনে আশাবাদ ও সাফল্যের নতুন অধ্যায় যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৩ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents