চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া মাহফিল

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

1000025372

বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টায় শহরের টাউনক্লাব হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

1000025373

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এএইচএমএম জামাল বাচ্চু, সদর থানা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল ইসলামসহ জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

1000025374

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রুহের মাগফেরাত কামনা করে আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া করা হয়। পাশাপাশি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলকে সংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, ব্যক্তিগত মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই আসন্ন জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, “ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে। দলীয় হাইকমান্ড যাদের মনোনয়ন দিয়েছেন, তাদের অবশ্যই জেলা ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে হবে।”

তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে পারলে সংগঠনের গতিশীলতা বাড়বে এবং দল আরও সুসংগঠিত হবে। এজন্য প্রত্যেক নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সবশেষে মাওলানা আব্দুল মতিন দোয়া পরিচালনা করেন।

    About The Author

    বিয়ের পীড়িতে এম বি কানিজ, সামাজিক বার্তায় নতুন জীবনের ঘোষণা

    কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর, সরাইল, আশুগঞ্জ) আসনের সাবেক জেলা পরিষদ সদস্য এম বি কানিজ জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন।

    Read More »

    বেলকুচির বড়ধুলে এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন, কর্মকর্তাদের প্রশংসা

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নে কৈইকার অর্থায়নে বাস্তবায়নাধীন এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন এনজিও বিষয়ক ব্যুরো (NGOAB)-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান, এনডিসি

    Read More »

    সিংড়ায় হাম ও রুবেলা রোগের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

    নাটোরের সিংড়ায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত

    Read More »

    হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

    হামের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হাকিমপুর পৌরসভা কার্যালয়ের সামনে উপজেলা স্বাস্থ্য

    Read More »

    সিংড়ায় সেচ কাজে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের প্রাণহানি

    নাটোরের সিংড়া উপজেলায় কৃষি জমিতে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল (২৪) নামে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে

    Read More »

    সিলেটে আইনি সহায়তায় প্রস্তুত অ্যাডভোকেট আমরুল কায়েস চৌধুরী

    সিলেটে আইনি সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছেন অ্যাডভোকেট আমরুল কায়েস চৌধুরী। তিনি সিলেট দায়রা ও জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন বলে জানা গেছে। জানা যায়,

    Read More »

    Table of Contents