দক্ষিণ এশিয়ায় ভারতের পথের কাঁটা যুক্তরাষ্ট্র সমন্বয় নয়, প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

১৯৭১ থেকে আজ পর্যন্ত বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ও যুক্তরাষ্ট্রকে অনেক সময় একই পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও বাস্তবে দুই শক্তির স্বার্থ কখনোই পুরোপুরি এক হয়নি। বরং একাধিক ইস্যুতে ওয়াশিংটন বারবার দিল্লির কৌশলগত পথে বাধা হয়ে দাঁড়িয়েছে- এমনটাই বলছেন বিশ্লেষকরা।

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই দ্বন্দ্ব স্পষ্ট। ভারত যখন নিজেদের অনুকূলে থাকা সরকার প্রতিষ্ঠা ও ঢাকাকে নিয়ন্ত্রণে রাখতে স্বস্তি বোধ করেছে, তখনই আওয়ামী লীগ-ঘনিষ্ঠ বিশেষ বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এসেছে। দিল্লির আঞ্চলিক কৌশলের সঙ্গে এটি ছিল সরাসরি সাংঘর্ষিক।

একইভাবে, ভারতের পক্ষ থেকে প্রশ্নবিদ্ধ নির্বাচনের নকশা তৈরির অভিযোগ উঠলে যুক্তরাষ্ট্র সেখানে বরাবরই ‘ফেয়ার ইলেকশন’-এর চাপ দিয়েছে। নির্বাচন এড়িয়ে যাওয়ার ঘটনায় ভারতের কাকুতি-মিনতি সত্ত্বেও শেষ পর্যন্ত সরকারের পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল বলে অভিযোগ তোলে আওয়ামী লীগ, এবং যার সঙ্গে সেন্ট মার্টিন ইস্যুও যুক্ত করা হয়।

এই দ্বন্দ্ব কেবল বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। পাকিস্তানে ইমরান খান ক্ষমতায় আসার পর ভারত স্বস্তি পেলেও, তার পতনের পর ইমরান খানের দল সরাসরি যুক্তরাষ্ট্রকেই দায়ী করে। মিয়ানমারে যুক্তরাষ্ট্র যখন কঠোর নিষেধাজ্ঞা দিয়ে দেশটিকে চাপে রাখে, ঠিক তখনই ভারত সেখানে সাবমেরিন সরবরাহ করে বিপরীত অবস্থান নেয়।

আফগানিস্তানেও একই চিত্র- তালেবান সরকারকে যুক্তরাষ্ট্র একঘরে করে রাখলেও ভারত সেখানে ভিন্ন কৌশল অনুসরণ করছে।

বিশ্লেষকদের মতে, ভারত দক্ষিণ এশিয়ায় একক অধিপতি হতে চাইলেও সেই পথ রুদ্ধ করতে যুক্তরাষ্ট্র সচেতনভাবেই এক ধাপ এগিয়ে থাকে। চীন এখানে গুরুত্বপূর্ণ হলেও তাদের ভূমিকা মূলত অর্থনৈতিক। যে সরকার ক্ষমতায় থাকে, তার সঙ্গেই তারা সম্পর্ক গড়ে তোলে। আর রাশিয়া দক্ষিণ এশিয়ায় ভারতের বিকল্প কাউকে দেখতে চায় না। তাদের অবস্থান বরাবরই এককেন্দ্রিক।

দক্ষিণ এশিয়ার ক্ষমতার খেলায় যুক্তরাষ্ট্র এখন ভারতের সবচেয়ে বড় কৌশলগত ‘পথের কাঁটা’- এমনটাই মনে করছেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents