ধামইরহাটের আগ্রাদ্বিগুন ইউনিয়নে পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত 

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নে পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩ টায় উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ চত্তরে আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় অংশীজন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মোঃ ইসমাইল হোসেন মোস্তাক, চেয়ারম্যান আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা সবুজ কুমার মন্ডল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিলন কুমার মানী, আগ্রাদ্বিগুন ইউনিয়নের সদস্য ও সদস্যাগন, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনধিবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে আগত সুধিজন ও ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচীর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী। আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরির পর তা জনসম্মুখে আজ সকলের সাথে শেয়ার করা হয়। এতে বিভিন্ন অংশীজন তাদের মতামত ব্যক্ত করে বলেন আগ্রাদ্বিগুন ইউনিয়নের সার্বিক উন্নয়ন জন্য যে পরিকল্পনাটি প্রস্তুত করা হয়েছে তা বস্তনিষ্ঠ একটি পরিকল্পনা এই পরিকল্পনা বাস্তাবায়নের জন্য জন প্রতিনিধি ও জনগন উভয়ের সহযোগিতা প্রয়োজন। তাই আগামীতে আলোকিত ও স্বনির্ভর আগ্রাদ্বিগুন ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আমরা সকলেই এক সাথে কাজ করতে চাই। উক্ত সভার সভাপতি আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন মোস্তাক স্মার্ট আগ্রদ্বিগুন গড়ার প্রত্যয়ে তার বক্তব্যে বলেন ইউনিয়ন পরিষদের আয় সীমিত ও বাজেট সীমিত হওয়ায় আমরা সকল চাহিদা পুরন করতে পারিনা কারন আমাদের কোন পরিকল্পনা নাই। এ বিষয়ে তিনি আরও বলেন পরিবারে যেমন পরিকল্পনা করি ঠিক তেমন এটি একটি প্রাতিষ্ঠানিক পরিকল্পনা। নির্বাচিত প্রতিনিধিরা স্থায়ী নাও হতে পারে কিন্তু ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা দীর্ঘদিনের, জনঅংশগ্রহণের মাধ্যমে এটির যথাযথ বাস্তবায়ন সম্ভব। আগ্রাদ্বিগুন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচীর সহায়তা পুরো ইউনিয়ন বাসীকে অনুপ্রাণিত করেছে।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents