ঝুমকাটা জমিরিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মাদ্রাসা ও হেফজখানার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

৩৬০
৩৬০

নিজস্ব প্রতিবেদনঃ আজ জুমাবার জুমার নামাজের পর কক্সবাজার জেলার রামু থানার অন্তর্ভুক্ত পূর্ব ধেচুয়া পালং এলাকায় অবস্থিত ঝুমকাটা জমিরিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মাদ্রাসা ও হেফজখানার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ও শিক্ষামূলক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক, কলামিস্ট এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো (মিশর)-এর শিক্ষার্থী জাহেদুল ইসলাম আল রাইয়ান। তিনি তাঁর বক্তব্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব, আদর্শ মানুষ গঠনে শিক্ষার ভূমিকা এবং সমাজ সংস্কারে শিক্ষিত শ্রেণির দায়িত্ব নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন।

এছাড়া আলোচনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা নজরুল ইসলাম। তিনি মাদ্রাসার শিক্ষাক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নৈতিক শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও নবগঠিত সভাপতি আলহাজ্ব মাওলানা জহিরুল ইসলাম তাঁর বক্তব্যে এলাকাবাসীর সহযোগিতা কামনা করে বলেন, এই প্রতিষ্ঠান দ্বীনি শিক্ষার পাশাপাশি আদর্শ নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করিম। তিনি বলেন, “এটি আপনাদের মাদ্রাসা। আপনাদের সহযোগিতা ছাড়া এ প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব নয়। আমি আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি।”

এছাড়াও আলোচনা করেন অত্র মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আজগর আলী। তিনি মাদ্রাসা ও হেফজখানার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও আধ্যাত্মিক গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেষে নবগঠিত কমিটির পরিচিতি প্রদান করা হয় এবং দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী ও মুসল্লিগণ মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭২ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents