কর্ণফুলীতে পুলিশের ওপর হামলার জের: মইজ্জ্যারটেকে থমথমে পরিস্থিতি    

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

৩৬৩
৩৬৩

মোঃ হাসানুর জামান বাবু,চট্টগ্রাম প্রতিনিধিঃ  অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অ্যাকশনে পুলিশ কর্ণফুলী থানা চট্টগ্রাম দক্ষিণ জেলার ট্রাফিক পুলিশ 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ট্রাফিক পুলিশের ওপর সিএনজি চালিত অটোরিক্সা চালকদের হামলার ঘটনার পর মইজ্জ্যারটেক এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনার জেরে নথিপত্রহীন (ডকুমেন্টস বিহীন) সিএনজি ও অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সার বিরুদ্ধে কঠোর অ্যাকশনে নেমেছে পুলিশ প্রশাসন।

জানা গেছে, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে ট্রাফিক পুলিশ যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করার সময় একদল বিক্ষুব্ধ সিএনজি চালক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এই ন্যাক্কারজনক ঘটনার পরপরই পুরো মইজ্জ্যারটেক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মইজ্জ্যারটেক ও এর আশেপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, পুলিশের ওপর হামলার ঘটনার পরপরই কঠোর অবস্থানে গিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কর্ণফুলী থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ যৌথভাবে বিশেষ অভিযানে নেমেছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাস্তায় কোনোভাবেই ডকুমেন্টস বিহীন বা মেয়াদউত্তীর্ণ সিএনজি চালিত অটোরিক্সা এবং অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিক্সা চলতে দেওয়া হবে না।

ইতিমধ্যেই শুরু হওয়া এই সাঁড়াশি অভিযানে বেশ কিছু অবৈধ যানবাহন আটক করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশের ওপর হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents