ইতিহাসের কণ্ঠরোধের বিরুদ্ধে সত্যের প্রত্যয়

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখক আরিফ রহমান এমন একটি দাবি প্রচার করেছেন, যা ইতিহাসের পরিমণ্ডলে শুধু প্রশ্নবিদ্ধ নয়, বরং সুস্পষ্টভাবে অসত্য। তিনি লিখেছেন একাত্তরের মুক্তিযুদ্ধে নাকি ছারছীনা দরবারের পীর “নারীদের গনিমতের মাল” আখ্যা দিয়ে ফতোয়া দিয়েছিলেন!এই অপপ্রচার ইতিহাসের দলিল নয়, এটি উদ্দেশ্যপ্রণোদিত কল্পকাহিনি, যার সঙ্গে সত্য ও গবেষণার কোনো সম্পর্ক নেই। 

মুক্তিযুদ্ধ একটি জাতির স্বপ্ন, সাহস ও আত্মত্যাগের মহাকাব্য। এর প্রতিটি অধ্যায় হাজার প্রমাণ, সাক্ষ্য, নথি ও আন্তর্জাতিক গবেষণায় সমৃদ্ধ। ছারছীনা দরবারের বিরুদ্ধে যে অভিযোগ আরিফ রহমান উত্থাপন করেছেন তা এসব নথির একটিতেও স্থান পায়নি। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়, গণহত্যা আর্কাইভ, পাকিস্তানি সেনাবাহিনীর গোপন নথি কিংবা মুক্তিযোদ্ধাদের মৌখিক ইতিহাস কোথাও নেই এই কথিত “ফতোয়া”-র অস্তিত্ব। এটি ইতিহাস নয়, এটি বিদ্বেষের সৃষ্টি। 

বাংলার দক্ষিণাঞ্চলে ছারছীনা দরবার শতাব্দীর পর শতাব্দী মানবসেবা, আধ্যাত্মিক শিক্ষা, শান্তির চর্চা ও সমাজসংস্কারের আলোকশিখা হিসেবে কাজ করেছে।এ দরবারের ঐতিহ্য হলো মানবিকতা নারীর নিরাপত্তা, দরিদ্রের সেবা, শিক্ষার প্রসার এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সাহসী অবস্থান।অতএব, এই পবিত্র ঐতিহ্যকে নারী বিদ্বেষের মতো কদর্য এক অপবাদে দাগানো শুধু অন্যায় নয়, এটি ইতিহাসের প্রতি এক সুস্পষ্ট অবমাননা। 

অবাক হওয়ার বিষয় যারা একাত্তরের প্রকৃত মানবতাবিরোধী অপরাধীদের নাম উচ্চারণে সংকোচ বোধ করেন, তারা আজ নির্দোষ আধ্যাত্মিক প্রতিষ্ঠানের দিকে আঙুল তুলতে দ্বিধা করছেন না।যেন সত্য নয়, মনগড়া গল্পই এখন তাদের নতুন হাতিয়ার। 

আরিফ রহমানের লেখা এই বানোয়াট অভিযোগের উদ্দেশ্য একটাই—সম্মানিত ধর্মীয় প্রতিষ্ঠানকে ছোট করা, এবং বিভক্ত সমাজে নতুন উত্তেজনা ছড়ানো।কিন্তু ইতিহাস এমন সহজেই বিকৃত হয় না। সময়ের আদালত কখনোই মিথ্যাকে প্রশ্রয় দেয় না। 

ছারছীনা দরবার মুক্তিযুদ্ধবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল এমন প্রমাণ নেই। বরং সেই অগ্নিগর্ভ সময়ে দরবার হয়ে উঠেছিল বহু আতঙ্কগ্রস্ত মানুষের আশ্রয়স্থল। যে দরবারের ইতিহাস দয়া, ধর্মীয় শাশ্বততা ও মানবিকতার আলোয় দীপ্ত তাকে নারী নির্যাতন বা বর্বরতার সঙ্গে যুক্ত করা এক ধরনের নৈতিক অপরাধ। 

মুক্তিযুদ্ধের ইতিহাস কারও ব্যক্তিগত গল্প নয় এটি এক জাতির সম্মিলিত স্মৃতি, রক্ত, অশ্রু ও মর্যাদার সার্বজনীন দলিল। এ ইতিহাসের ওপর কাদা ছোড়া মানে স্বাধীনতার চেতনায় আঘাত করা। 

আরিফ রহমানের লেখাটি তাই ইতিহাস নয়,এটি আবেগ ঠেলে দেওয়া এক অসতর্ক শব্দচালনা, যা সমাজের বিভ্রান্ত ও অশিক্ষিত অংশকে উত্তেজিত করে তোলার উদ্দেশ্যে রচিত। 

সত্যকে কালিমালিপ্ত করার চেষ্টার বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।কারণ মিথ্যা যতই প্রচারিত হোক ইতিহাসের দর্পণ শেষে সত্যকেই প্রতিফলিত করে।

লেখক কলামিস্ট ও শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো,মিশর

About The Author

বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

Read More »

ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

Read More »

ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

Read More »

সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

Read More »

সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

Read More »

মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

Read More »

Table of Contents