গলায় রশি বেঁধে টেনে নেওয়া হয়, করা হয় বস্তা বন্দী নিরাপত্তা চেয়ে কৃষকের সংবাদ সম্মেলন

Picture of মামুন রাফি নোয়াখালী জেলা প্রতিনিধি

মামুন রাফি নোয়াখালী জেলা প্রতিনিধি

গভীর রাত পরিবারের সবাই ঘুমে মগ্ন। হঠাৎ ঘরের টিনে ধারালো অস্ত্রের আঘাতের বিকট শব্দে ঘুম ভেঙে যায় সবার। দরজা খুলতেই ২০ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল ঘরে ঢুকে পড়ে। মুহূর্তেই ঘরের পুরুষ সদস্যদের কুপিয়ে আহত করা হয়। নারীদের একটি কক্ষে আটকে রাখা হয়। এরপর আহত পুরুষদের গলায় রশি বেঁধে প্রায় এক কিলোমিটার দূরে টেনে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বস্তায় ঢুকিয়ে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলা সদরের মুক্তিযোদ্ধা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আহত কৃষক মো. এরশাদ।

তিনি উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে।

লিখিত বক্তব্যে এরশাদ বলেন, তাদের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গ্রাম পুলিশ মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় থানায় মামলা করার পর থেকেই পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, তাদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্য আজহার উদ্দিন জোরপূর্বক দখল করে রেখেছেন। সম্প্রতি তারা নিজ জমিতে ঘর নির্মাণ করে বসবাস শুরু করলে ক্ষিপ্ত হয়ে আজহার উদ্দিন ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই হামলা চালান।

এরশাদের দাবি, হামলাকারীরা শুধু শারীরিক নির্যাতনই করেনি; গভীর রাতে টমটম গাড়ি এনে ঘরের আসবাবপত্র ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরিবারের শিশুদের কান্না ও চিৎকারে আশপাশের লোকজন জেগে উঠলেও হামলাকারীদের ভয়ে কেউ এগিয়ে আসেননি।

তিনি আরও বলেন, এর আগেও ২০২৩ সালে আমার ওপর হামলার ঘটনা ঘটেছিল। কিন্তু সেই ঘটনারও কোনো সুষ্ঠু বিচার হয়নি। ফলে তারা বারবার হামলার সাহস পাচ্ছে। 

সংবাদ সম্মেলনে কৃষক এরশাদ ও তার পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার, বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৬৮ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৫ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২০ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৪ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents