সিংড়ায় কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

Picture of মোঃ ইব্রাহিম আলী সিংড়া উপজেলা প্রতিনিধি

মোঃ ইব্রাহিম আলী সিংড়া উপজেলা প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার আয়োজনে এক মুখরিত পরিবেশে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় মাদ্রাসা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো: আব্দুল জব্বার বেপারী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আনোয়ারুল ইসলাম আনু। প্রধান মেহমান হিসেবে গঠনমূলক বক্তব্য রাখেন বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মজিদ কাশেমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আলী আকবর। অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, ৮ নং কলম ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এজাজুর রহমান এজাজ,কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচীব মোঃ ইব্রাহিম খলিল ফটিক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হায়দার রশিদ রিপন। এছাড়াও স্থানীয় আলেম-ওলামা, অভিভাবক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা দ্বীনি শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন:

কুরআনের শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। শিশুদের ছোটবেলা থেকেই সঠিক ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে অভিভাবক ও শিক্ষকদের যৌথভাবে ভূমিকা রাখতে হবে। একটি আদর্শ সমাজ গঠনে হাফেজিয়া মাদ্রাসাগুলোর অবদান অনস্বীকার্য।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৩ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents