রান্না করতে গিয়ে গরুর গোস্ত সবুজ, কড়াই নিয়ে ইউএনও কার্যালয় ও থানায়

Picture of নয়া বাংলা ডেস্ক

নয়া বাংলা ডেস্ক

রান্নার সময় সবুজ রং ধারণ করা গরুর গোস্ত।

খুলনার পাইকগাছা উপজেলায় পিকনিকের জন্য রান্না করা গরুর গোস্তের রং অস্বাভাবিকভাবে সবুজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২২ জুলাই) স্থানীয় একটি বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য কেনা গরুর গোস্ত রান্না করার সময় শেষ পর্যায়ে এসে গোস্তের রং পরিবর্তন হতে দেখেন। পরে তারা রান্না করা গোস্তসহ কড়াই নিয়ে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এবং পরে থানায় যান।

জানা গেছে, স্থানীয় একটি বেকারির প্রায় ২৫ জন কর্মচারী পিকনিকের আয়োজন করেন। সকালে তারা বাজারের একটি দোকান থেকে চার কেজি গরুর গোস্ত কেনেন। বিক্রেতা জানান, সেদিন জবাই করা গোস্ত শেষ হয়ে যাওয়ায় ফ্রিজে সংরক্ষিত গোস্ত থেকে তা দেওয়া হয়।

রান্নার একেবারে শেষ পর্যায়ে কর্মচারীরা লক্ষ্য করেন, গোস্তের স্বাভাবিক রং বদলে সবুজ হয়ে গেছে। বিষয়টি দেখে তারা বিস্মিত হন এবং কারণ জানতে বিক্রেতার সঙ্গে কথা বলেন। পরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য ইউএনও কার্যালয় ও থানায় যান।

গোস্ত বিক্রেতার দাবি, একই ফ্রিজে রাখা গোস্ত অন্য অনেক ক্রেতাও কিনেছেন এবং তাদের কাছ থেকে এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। তার ধারণা, অন্য কোনো কারণে রং পরিবর্তন হয়ে থাকতে পারে।

অন্যদিকে বেকারির কর্মচারীরা দাবি করেন, রান্নায় কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়নি। তারা গোস্তের নমুনা পরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের আহ্বান জানান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয় এবং অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন। পরে বিষয়টির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, রান্না করা গোস্ত নিয়ে কয়েকজন থানায় এসেছিলেন। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হলেও তারা অভিযোগ দায়ের করেননি। কিছুক্ষণ পর তারা গোস্তের কড়াই নিয়ে চলে যান।

  • রান্নার সময় সবুজ রং ধারণ করা গরুর গোস্ত।

About The Author

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

Read More »

নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

Read More »

‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

২৩ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

Read More »

বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

Read More »

Table of Contents