চীনের জুতা শিল্পনগরীতে কারখানায় আগুন, নিহত ২৮ শ্রমিক

Picture of নয়া বাংলা ডেস্ক

নয়া বাংলা ডেস্ক

চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে শিল্পাঞ্চলের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুপুরের দিকে কারখানাটিতে আগুন লাগে এবং অল্প সময়ের মধ্যেই তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে বিপুলসংখ্যক দমকলকর্মী ও ফায়ার সার্ভিসের যান মোতায়েন করা হয়। ঘন ধোঁয়া ও তীব্র আগুনের কারণে বেশ কয়েকজন শ্রমিক ভবনের ছাদে আটকা পড়েন। তাদের উদ্ধারে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও শেষ পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী লি ছিয়াংও উচ্চপর্যায়ের তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৬৮ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৫ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২০ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৪ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents