সিংড়ায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা মিথ্যা ও বানোয়াট : বিএনপি নেতার সংবাদ সম্মেলন 

Picture of মোঃ ইব্রাহিম আলী সিংড়া উপজেলা প্রতিনিধি

মোঃ ইব্রাহিম আলী সিংড়া উপজেলা প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মামুনকে মারপিট ও ১৭ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের দাবিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও সাজানো নাটক বলে দাবি করেছেন বিএনপি নেতা মোঃ জয়নাল আবেদীন।

বুধবার (৮ জুলাই) বিকাল ৪টায় সিংড়া মাদ্রাসা মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই দাবি করেন। জয়নাল আবেদীন সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা জয়নাল আবেদীন বলেন, গত ৫ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মামুন ফেসবুক লাইভে এসে সিংড়া বাজারের ‘মেসার্স জাকির ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী জাকির হোসেনের কাছ থেকে টাকা লেনদেনের যে দাবি করেছেন, তা সম্পূর্ণ অসত্য।

তিনি আরও জানান, ব্যবসায়ী জাকির হোসেন নিজেই নিশ্চিত করেছেন যে গত ২ থেকে ৩ মাসের মধ্যে মামুনের সাথে তাঁর কোনো টাকার লেনদেন হয়নি, যার অডিও রেকর্ড জয়নাল আবেদীনের কাছে সংরক্ষিত রয়েছে। এমনকি জাকির ট্রেডার্সের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, উক্ত তারিখে সেখানে কোনো টাকা লেনদেন তো দূরের কথা, অভিযোগকারী মামুনের কোনো উপস্থিতিই ছিল না।

আসন্ন শেরকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে সেবামূলক কাজ করে আসছেন। আগামী নির্বাচনে তাঁর জনপ্রিয়তা ও অবস্থান নষ্ট করতে এবং তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রতিপক্ষ গ্রুপ তাঁকে ও তাঁর লোকজনকে জড়িয়ে এই মিথ্যা নাটক সাজিয়েছে। তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে শেরকোল ইউনিয়ন বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৩ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents