ছাত্রদল নেতা আল-আমিনের ৯১তম রক্তদান, ৭৯ বার প্লাটিলেট ডোনেশন

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. আল-আমিন হোসেন ৯১তম রক্তদান সম্পন্ন করেছেন। এর মধ্যে তিনি ১২ বার লাল রক্ত (হোল ব্লাড) এবং ৭৯ বার প্লাটিলেট দান করেছেন। পাশাপাশি বিভিন্ন সময়ে জরুরি প্রয়োজনে সহস্রাধিক রোগীর জন্য রক্তদাতা সংগ্রহ করে দেওয়ার উদ্যোগও নিয়েছেন বলে জানা গেছে।

স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতা সংগ্রহের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রমে যুক্ত রয়েছেন আল-আমিন। হাসপাতালভিত্তিক বিভিন্ন জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য রক্তদাতা খুঁজে দেওয়া এবং নিজে নিয়মিত রক্তদান করাকে তিনি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেখেন।

নিজের রক্তদান যাত্রার শুরু প্রসঙ্গে আল-আমিন হোসেন বলেন, “২০১৭ সালে মোহাম্মদপুর সরকারি কলেজে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়ার সময় দেখতাম, রক্তের অভাবে রোগী ও তাদের স্বজনদের অসহায়ভাবে ছোটাছুটি করতে। বিষয়টি আমাকে গভীরভাবে নাড়া দিত। পরে দ্বিতীয় বর্ষে উঠে কয়েকজন বন্ধুকে নিয়মিত রক্তদান করতে দেখি। তাদের কাছ থেকে বিষয়টি সম্পর্কে জানি, অনলাইনে বিভিন্ন তথ্য পড়ি। এরপর বন্ধু মোর্তজার সঙ্গে পিজি হাসপাতালে গিয়ে রক্তদান প্রক্রিয়া সরাসরি দেখার পর নিজেও রক্তদানের সিদ্ধান্ত নিই।”

তিনি বলেন, “আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত ১২ বার লাল রক্ত ও ৭৯ বার প্লাটিলেট দান করতে পেরেছি। প্রথম দিকে কয়েকবার প্লাটিলেট দেওয়ার বিষয়টি পরিবারকে জানাইনি। পরে জানতে পেরে তারা উদ্বিগ্ন হয়েছিলেন, বকাও দিয়েছিলেন। কিন্তু একজন অসহায় মানুষের জীবন বাঁচানোর সুযোগ আমাকে বারবার রক্তদানে অনুপ্রাণিত করেছে।”

আল-আমিন জানান, ব্যক্তিগত রক্তদানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন স্বেচ্ছাসেবী নেটওয়ার্কের মাধ্যমে সহস্রাধিক রোগীর জন্য রক্তদাতা সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্বেচ্ছায় রক্তদান নিরাপদ এবং একজন সুস্থ মানুষের রক্ত একাধিক রোগীর জীবন রক্ষায় ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি তরুণদের নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৬৮ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৫ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২০ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৪ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents