প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

Picture of জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে চট্টগ্রাম নগরী থেকে তৌসিফ আহমেদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৫শে জুন, বৃহস্পতিবার নগরীর সদরঘাট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তৌসিফ সদরঘাটের পশ্চিম মাদারবাড়ি টং ফকির মাজার লেইনের আব্দুল হাই বিল্ডিংয়ের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তৌসিফ স্থানীয় ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত। চট্টগ্রাম নগরীর ২৯নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী ফজলে এলাহী শাহীনের উপস্থিতিতে অনুষ্ঠিত শিবিরের প্রশিক্ষণ কর্মশালাতেও তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর সঙ্গে পরিচয়ের পর তৌসিফ তাকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। তবে প্রতারণার এখানেই শেষ নয়; ভুক্তভোগীর অজান্তেই বেশ কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও ধারণ করে রাখে তৌসিফ।

সম্পর্কের কিছুদিন পর তৌসিফ তার আসল রূপ ধারণ করে। সেই গোপন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী নারীর ওপর দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন চালিয়ে আসছিল সে। একপর্যায়ে নিরুপায় হয়ে ওই নারী আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।

গত ২৪শে জুন ভুক্তভোগী নারী বাদী হয়ে সদরঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই তৎপর হয়ে ওঠে সদরঘাট থানা পুলিশ।

২৫শে জুন, বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত তৌসিফকে গ্রেপ্তার করা হয়। সদরঘাট থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৩ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents