ইমদাদুল ইসলাম রনি

শরীরে ‘বডি ফিটিং’ করে গাঁজা বহন, ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে দুই নারী আটক

Picture of জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে শরীরে স্কচ টেপ দিয়ে ‘বডি ফিটিং’ করে গাঁজা বহনের সময় দুই নারীকে আটক করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রোববার (২৮ জুন) সকাল ৯টা ও ৯টা ৩০ মিনিটে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির শিকদারের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আব্দুল বারেকসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা চান্দিনা থানাধীন ছয়ঘড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করেন।

চেকপোস্টে পাপিয়া ট্রান্সপোর্টের ঢাকাগামী পৃথক দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আঞ্জু বেগম (৪৫) ও মৌসুমী (৩৪) নামে দুই নারীকে আটক করা হয়।

পুলিশ জানায়, আঞ্জু বেগমের শরীরে স্কচ টেপ দিয়ে বডি ফিটিং করে রাখা ৪ কেজি গাঁজা এবং মৌসুমীর শরীরে একই কৌশলে বহন করা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের মোট পরিমাণ ৭ কেজি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাকির শিকদার জানান, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও জানান, মহাসড়কে মাদক পরিবহন ও চোরাচালান রোধে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • ইমদাদুল ইসলাম রনি

About The Author

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

Read More »

নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

Read More »

‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

২৩ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

Read More »

বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

Read More »

Table of Contents