বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো. হ্যাপি

Picture of মামুন রাফি নোয়াখালী জেলা প্রতিনিধি

মামুন রাফি নোয়াখালী জেলা প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতিয়া উপজেলার বুডিরচরের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় তরুণ রাজনৈতিক নেতা মো. হ্যাপি। তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।

মো. হ্যাপি বলেন, আমি কোনো শাসক হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি। আমাদের ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের সকল সেবা দুর্নীতিমুক্ত ও সহজলভ্য করা, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের একটি মূল্যবান ভোট ও সঠিক সিদ্ধান্ত আমাদের ইউনিয়নের ভাগ্য বদলে দিতে পারে। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিময় বুডিরচর ইউনিয়ন গড়ে তুলতে চাই।

মো. হ্যাপি বুডিরচর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি হাতিয়া যুব কল্যাণ সোসাইটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।

তার পিতা আশরাফ মিয়া সাবেক বিআরডিবি চেয়ারম্যান এবং ২০০২ সালে বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া তার প্রপিতামহ হাজী মমতাজুল করিম মিয়া বুডিরচর ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে তার দাদা সামসুল মিয়াও ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তরুণ রাজনৈতিক নেতা মোহাম্মদ হ্যাপির চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারলে তিনি একজন যোগ্য জনপ্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৬৮ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৫ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২২ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents