কাকিলাকুড়া ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন, র‌্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Picture of শাওন আহাম্মেদ স্টাফ রিপোর্টার

শাওন আহাম্মেদ স্টাফ রিপোর্টার

শেরপুরের শ্রীবরদী উপজেলার ৩নং কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন, বর্ণাঢ্য র‌্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ – ৩য় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক আলোচনা সভা। এতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গ্রাম আদালতের সেবাগ্রহীতারা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা এবং সাধারণ মানুষের জন্য এর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প সময়ে, স্বল্প খরচে এবং সহজ প্রক্রিয়ায় স্থানীয় বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। এতে আদালতের মামলা কমার পাশাপাশি গ্রামীণ পর্যায়ে শান্তি, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় থাকে।

বক্তারা আরও বলেন, জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এ সেবা সম্পর্কে সকলকে সচেতন হতে হবে এবং প্রয়োজন অনুযায়ী গ্রাম আদালতের সহায়তা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারী সাধারণ জনগণ গ্রাম আদালতের বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পারেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৩ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents