ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

Picture of মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধিঃ

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধিঃ

২৫২

ত্রিদিব দত্ত শিমুল

২৫২

চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

তিনি বর্তমানে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পটিয়া হাবিলাসদ্বীপ গৌর গোবিন্দ আশ্রয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, হাবিলাসদ্বীপ জনকল্যাণ সমিতির সভাপতি এবং হাবিলাসদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ত্রিদিব কুমার দত্ত শিমুল এর আগে একাধিকবার হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হাবিলাসদ্বীপ বালক উচ্চ বিদ্যালয় ও হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্যও।

বিদ্যালয় পরিচালনার সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকার পাশাপাশি তিনি হাবিলাসদ্বীপ ইউনিয়নের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় ত্রিদিব কুমার দত্ত শিমুল সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামসহ নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি ধন্যবাদ জানান।

তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

  • ত্রিদিব দত্ত শিমুল

About The Author

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

Read More »

নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

Read More »

‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

২৪ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

Read More »

বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

Read More »

Table of Contents