১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

১৬৯
১৬৯

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

1000007803

রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) আয়োজিত এ সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে পালিতব্য বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— মোঃ ইমতিয়াজ উদ্দিন, সাবেক সদস্য, বেলকুচি উপজেলা বিএনপি; মোঃ বাবর মেম্বার, সাবেক আহ্বায়ক, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বিএনপি; ফজলুল হক ফজল, সাবেক সদস্য সচিব; আব্দুল বারিক মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক; নাছিমুল আলম নাছিম, সাবেক চেয়ারম্যান, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদ; হাসমত আলী হাসু, প্যানেল চেয়ারম্যান, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদ; নজরুল ইসলাম ঝন্টু, আলমগীর হোসেন তোতা, নুরনবী, শুকুর মেম্বার, মোকাদেছ মেম্বারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ধুকুরিয়া বেড়া ইউনিয়ন মহিলা দলের নেত্রী মোছাঃ শাহিনুর খাতুন ও মোছাঃ কানিজ ফাতিমা এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় গৌরব ও স্বাধীনতার প্রতীক। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে দলীয় সকল কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭২ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents