পার্বত্য চট্টগ্রামে আত্মোৎসর্গকারী শহিদ সৈনিক তুজাম হোসেন-এর তৃতীয় শাহাদাত বার্ষিকী

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

১১২

শহীদ সৈনিক তুজাম হোসেন

১১২

আজ পার্বত্য চট্টগ্রামে কর্তব্য পালনকালে শাহাদাতবরণকারী শহিদ সৈনিক তুজাম হোসেন-এর তৃতীয় শাহাদাত বার্ষিকী।

গত ২৯ মে ২০২৩ তারিখে পার্বত্য চট্টগ্রামের রুমা উপজেলার থিনদলতে ত্লাং পাড়া এলাকায় সৈনিক তুজামসহ সেনাবাহিনীর একটি অভিযান দল কেএনএ সন্ত্রাসীদের একটি ঘাঁটি দখল করে। পরবর্তীতে ১ জুন ২০২৩ তারিখে একই অভিযান দল কেএনএ সন্ত্রাসীদের অন্যতম ঘাঁটি সিলোপি পাড়া অভিমুখে অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণের মুখে পড়ে। এ সময় স্কাউট হিসেবে অগ্রভাগে দায়িত্ব পালনরত সৈনিক তুজাম হোসেন গুরুতর আহত হন। পরবর্তীতে তাঁকে দ্রুত হেলিকপ্টারযোগে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথে তিনি শাহাদাত বরণ করেন। তাঁর অসামান্য সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর ‘সেনা গৌরব’ পদকে ভূষিত করা হয়।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর এই সর্বোচ্চ আত্মত্যাগ জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশমাতৃকার সেবায় তাঁর অবিচল নিষ্ঠা, বীরত্ব ও আত্মোৎসর্গ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

  • শহীদ সৈনিক তুজাম হোসেন

About The Author

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

Read More »

নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

Read More »

‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

Read More »

বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

Read More »

Table of Contents