ময়মনসিংহের জয়নুল উদ্যানের অবহেলিত বধ্যভূমি রাষ্ট্র কর্তৃক সংরক্ষণের আহবান

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ আজ ১৪ ডিসেম্বর ২০২৫ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন জয়নুল উদ্যানের অরক্ষিত অবহেলিত বধ্যভূমি স্মৃতিস্তম্ভে আলোচনাসভা ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ ও পথের কথন।

 আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তারা বলেন, শুধু দিবস পালনের মাঝে সীমাবদ্ধ না থেকে আজ অতীব জরুরী মুক্তিযুদ্ধের স্মারকগুলো দৃশ্যমান রাখা। যাতে প্রজন্ম জানতে পারবে তাদের পূর্বপূরুষদের আত্মত্যাগ ও বীরত্বগাঁথা। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও আজও পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর, আলশামস, রাজাকারদের বর্বরতার সাক্ষী শতশত বধ্যভূমি সারাদেশে অবহেলিত অরক্ষিত অবস্থায় অযত্নে পড়ে রয়েছে। দখল বেদখল হয়ে যাচ্ছে বধ্যভূমির ঐতিহাসিক স্থানগুলো। ফলে প্রজন্ম বঞ্চিত হচ্ছে ইতিহাসের দৃশ্যমান অধ্যয়ন থেকে।

বক্তারা আরও বলেন, ২০২০ সালের বিজয় দিবস হতে

সমাজ রূপান্তার সাংস্কৃতিক সংঘের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে ময়মনসিংহ জেলা প্রশাসন সার্কিট হাউজ সংলগ্ন পার্কে অবস্থিত অবস্থিত অরক্ষিত বধ্যভূমি সংরক্ষণের জন্য প্রাক্কলন ও নকশা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় কিন্তু অদ্যাবধি ডিপিপি’তে অন্তর্ভুক্ত করে অর্থ বরাদ্দপূর্বক স্মৃতিস্তম্ভ নির্মাণের কার্যক্রম দৃশ্যমান করেনি। প্রাক্কলন ও নকশা অনুমোদনপূর্বত কার্যক্রম গ্রহণে দীর্ঘসূত্রিতা কেন তা নিয়ে প্রশ্ন তুলেন বক্তারা। আলোচনাসভায় বক্তাগন ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন পার্কের অরক্ষিত বধ্যভূমি সংরক্ষণের লক্ষ্যে প্রাক্কলন ও নকশা অনুমোদন করে ত্বরিত কার্যক্রম গ্রহণ করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান।

তপন সাহা চৌধুরীর সভাপতিত্বে ও অঞ্জন সরকারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এম এ জিন্নাহ, তাপস মজুমদার, ইমতিয়াজ আহমেদ, মো: আব্দুল মান্নান, নজরুল ইসলাম জুয়েল, শাহরিয়ার আহমেদ আশিক, সৈয়দ আরমান হোসেন ইমন, আবীরাত হোসেন, রফিকুল ইসলাম রফিক, সেবিকা দাস, সাবিকুন্নাহার পান্না, মো: আনভীর আহমেদ তমাল, মো: ওবায়দুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভা শেষে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদ বুদ্ধিজীবীদের সম্মান প্রদর্শন করা হয়।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents