চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১০টার দিকে নিজস্ব মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় বাজেট। গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ’র সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্যগণ ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন গোহালবাড়ি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ( সচিব) মোঃ মাজহারুল ইসলাম। বাজেটের গুরুত্ব তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সবুর আলী, মোঃ নুরুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম রোবা, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ সাদিকুল ইসলাম, মোঃ রহমত আলী,মোসা: ফরিদা খাতুনসহ অন্যরা। বাজেট আলোচনায় ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে রাজস্ব ও উন্নয়ন খাতে থেকে১,২৫,৮৭,৭৩৯ টাকা । ব্যয় ধরা হয়েছে রাজস্ব ও উন্নয়ন খাতে ১,২৫,৭২,৭৩৯ টাকা।
বাজেটে শিক্ষাখাত ও স্বাস্থ্য খাতে গুরুত্ব দেওয়া হয়।
- ভোলাহাটের গোহালবাড়ি ইউনিয়ন পরিষদে বাজেট ঘোষণা অনুষ্ঠানে চেয়ারম্যানসহ অন্যান্যরা।




