নাসিরনগরে নামাজ শেষে দুই চেয়ারম্যান গ্রেফতার

Picture of নিহারেন্দু চক্রবর্তী নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নিহারেন্দু চক্রবর্তী নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় শেষে বের হওয়ার পর দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ঘিরে ধরে জনতা। এসময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায় এবং বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয় বলে জানা গেছে।

গ্রেফতারকৃত চেয়ারম্যানরা হলেন ১ নং চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং ৪ নং গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল হক চৌধুরী।

স্থানীয় সূত্রে জানা যায়,জোহরের নামাজ শেষে মসজিদ কমপ্লেক্স থেকে বের হওয়ার পরপরই উপস্থিত জনতা তাদের ঘিরে ধরে। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭২ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents