মুক্তিযুদ্ধকে জুলাই অভ্যুত্থানের সাথে তুলনা করা অন্যায়: ফজলুর রহমান

Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

জুলাই অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করাটাই অন্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। 

ফজলুর রহমান বলেন, প্রশান্ত মহাসাগরের সাথে ডোবার তুলনা যেমন, হিমালয়ের সাথে টিলার তুলনা যেমন ঠিক মুক্তিযুদ্ধের সাথে ৫ আগস্টের তুলনা করা তেমন। ত্যাগ-তিতিক্ষার মুক্তিযুদ্ধের সাথে যখন ৫ আগস্টকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি তখন মনে মনে ভাবি, মরে গেলেই বোধহয় ভালো হতো।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নিজের সংগ্রামের কথা উল্লেখ করে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেন– আমি এক যুগ আগে যেদিন বলেছিলাম, আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল; সেদিন থেকে আমি নিরন্তর যুদ্ধ করেছি। ২০২৩ সালের ২৮ অক্টোবর ১০ লাখ লোকের সেই মিছিল ছত্রভঙ্গ করলো ফ্যাসিস্ট সরকার। অনেকে পলাতক ছিলেন, অনেককে গ্রেফতার করা হলো। হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা হলো। সেদিন বলেছিলাম, আমি সংশপ্তকের ভূমিকা পালন করব। জীবন অথবা মৃত্যু।

তিনি আরও বলেন– আমি বলেছিলাম, জামায়াত জোট যদি সরকার গঠন করে, আমি বিষ খাব। তারা কখনও রাজনৈতিক যুদ্ধে জয়লাভ করতে পারে না। কারণ, তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। বাংলাদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, রয়েল বেঙ্গল টাইগারও আছে। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, যতোদিন বাংলাদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার থাকবে, ততোদিন মুক্তিযুদ্ধ জয়লাভ করবে; রাজাকার জয়লাভ করতে পারবে না।

নিজ এলাকার সমস্যার কথা উল্লেখ করে ফজলুর রহমান বলেন, আমাদের হাওর অঞ্চলের বৃষ্টিতে ফসল তলিয়ে যাচ্ছে। ১২ মাস অন্যের ওপর নির্ভর করে থাকতে হবে। হাওর অঞ্চলের জন্য ৩৫টি জেলা নিয়ে একটি মন্ত্রণালয় গঠন করার প্রস্তাবও দেন তিনি।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৪ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents