চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতায় জেএসডির প্রতীকপ্রাপ্ত নেতা ফজলুর ইসলাম খাঁন সুমন

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জেএসডির আহ্বায়ক মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন।

তিনি আধুনিক চাঁপাইনবাবগঞ্জের রূপকার ও মহানন্দা ব্রিজ স্থাপনে অগ্রণী ভূমিকা রাখা মরহুম এহসান আলী খাঁন-এর সুযোগ্য সন্তান। স্থানীয়ভাবে সুপরিচিত এই তরুণ নেতা কেন্দ্রীয় রাজনীতিতেও সক্রিয় এবং তরুণ সমাজের মধ্যে তার জনপ্রিয়তা উল্লেখযোগ্য।

জানা গেছে, স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব-এর ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে পরিচিত সুমন ইতোমধ্যেই জেএসডির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক শক্তি হিসেবে পরিচিত জেএসডির রাজনীতিতে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

তার পিতা মরহুম এহসান আলী খাঁন ছিলেন বাংলাদেশের রাজনীতির একজন উজ্জ্বল নক্ষত্র ও আধুনিক চাঁপাইনবাবগঞ্জের স্থপতি। তার উদ্যোগ ও নেতৃত্বে শহরে আলিয়া মাদ্রাসা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, নিউমার্কেট, মাছ বাজার, কাঁচাবাজার, শহীদ সাটু হল এবং শহরের প্রাণকেন্দ্র মহানন্দা ব্রিজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়। পাশাপাশি তিনি ছিলেন ক্রীড়াপ্রেমী ও সংস্কৃতিবান ব্যক্তিত্ব।

পিতার আদর্শ অনুসরণ করে মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন দলীয় ও স্থানীয় রাজনীতিতে একজন সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে কর্মীদের সংগঠিত করা, সামাজিক উদ্যোগ গ্রহণ এবং সাধারণ মানুষের সমস্যায় সরব থাকার মাধ্যমে এলাকায় তার জনপ্রিয়তা বেড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রার্থী হওয়ার বিষয়ে সুমন বলেন, চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি কাজ করতে চাই। সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসাই আমার মূল শক্তি। সেই শক্তি নিয়েই আসন্ন নির্বাচনে অংশ নিতে চাই।”

জেএসডির কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে সুমনের প্রার্থিতা দলে ইতিবাচক সাড়া ফেলেছে। দলীয় মনোনয়ন পেলে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবেন বলেও তারা আশাবাদী।

সুমন জানান, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সহজতর করা, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, কৃষির আধুনিকায়ন এবং সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার—এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে একটি উন্নয়নমুখী পরিকল্পনা গ্রহণ করবেন।

তিনি আরও বলেন,চাঁপাইনবাবগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। সঠিক পরিকল্পনা ও স্বচ্ছ নেতৃত্ব থাকলে শিক্ষা, যোগাযোগ, শিল্প ও কৃষিসহ সব খাতে বড় পরিবর্তন আনা সম্ভব। জনগণকে সঙ্গে নিয়েই আমি একটি উন্নত, নিরাপদ ও আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই।”

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে তার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তার প্রার্থিতা নিয়ে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আগামী নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে রাজনৈতিক আলোচনা-সমালোচনা আরও জোরালো হচ্ছে, যেখানে নতুন মুখ হিসেবে ফজলুর ইসলাম খাঁন সুমনের আগ্রহ নতুন মাত্রা যোগ করেছে।

তিনি বলেন, জনগণের দুঃখ-সুখের সাথী হয়ে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে যা যা করণীয়, তা জনগণকে সঙ্গে নিয়েই বাস্তবায়নের অঙ্গীকার করেন।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents