সিংড়ার মাঠে ফুটেছে সূর্যমুখী, হাসছেন কৃষক জাকির

Picture of মোঃ ইব্রাহিম আলী সিংড়া উপজেলা প্রতিনিধি

মোঃ ইব্রাহিম আলী সিংড়া উপজেলা প্রতিনিধি

১৬৬
১৬৬

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এখন দৃষ্টি কাড়ছে সোনালি সূর্যমুখীর সমারোহ। সেই সৌন্দর্যের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পরিশ্রমী কৃষক মোঃ জাকির হোসেন, যিনি নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন সূর্যমুখী চাষের মাধ্যমে।

ধান চাষের পাশাপাশি বরই, পেয়ারাসহ ড্রাগন ফল চাষে ইতোমধ্যেই সাফল্য পাওয়া জাকির এবার সূর্যমুখী চাষে হাত দিয়েছেন। চলতি মৌসুমে কৃষিপ্রণোদনার সহায়তায় বাড়ির পাশের প্রায় ৫০ শতাংশ জমিতে সূর্যমুখী আবাদ করেছেন তিনি।

জাকির জানান, প্রতি বিঘায় তার খরচ হয়েছে প্রায় ৮ থেকে ৯ হাজার টাকা। তবে ভালো ফলন হওয়ায় খরচ বাদে প্রতি বিঘায় প্রায় ১০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি।

সরেজমিনে দেখা যায়, তার জমিজুড়ে ফুটে থাকা অসংখ্য হলুদ সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, যা এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করেছে। পথচারীরাও থেমে একনজর দেখে মুগ্ধ হচ্ছেন।

তিনি আরও বলেন, “সূর্যমুখীর চাষ অনেকটা সরিষার মতো হলেও এতে খরচ কম। এটি ৯০ থেকে ১০৫ দিনের ফসল। দেড় বিঘা জমিতে প্রায় ১২ হাজার টাকা খরচ হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে বীজসহ বিভিন্ন সহায়তা পেয়েছি। প্রতি বিঘায় প্রায় ৫ মণ ফলনের আশা করছি।”

বর্তমান বাজারদর অনুযায়ী সূর্যমুখীর বীজ প্রতি মণ প্রায় ৩ হাজার ৫০০ টাকা। সে হিসেবে দেড় বিঘা জমিতে ৭ মণের বেশি ফলন হলে খরচ বাদে ১৫ হাজার টাকার বেশি লাভ হতে পারে বলে জানান তিনি।

জাকিরের পরিকল্পনা এখানেই শেষ নয়। সূর্যমুখী কাটার পর একই জমিতে ধানসহ আরও দুটি ফসল আবাদ করবেন তিনি। আগামী বছর সূর্যমুখীর আবাদ আরও বাড়ানোর ইচ্ছাও রয়েছে তার।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, “দেশে ভোজ্য তেলের চাহিদা পূরণে সরিষার পাশাপাশি সূর্যমুখী চাষের গুরুত্ব বাড়ছে। কৃষিপ্রণোদনা ও প্রয়োজনীয় পরামর্শের মাধ্যমে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। পরীক্ষামূলক চাষে ভালো ফলন পাওয়া গেছে। ভবিষ্যতে সিংড়ায় সূর্যমুখীর আবাদ আরও বাড়বে।”

সোনালি সূর্যমুখীর হাসিতে ভরে উঠেছে সিংড়ার মাঠ। আর সেই হাসির সঙ্গে জড়িয়ে আছে কৃষক জাকিরের স্বপ্ন, পরিশ্রম আর সাফল্যের গল্প।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭২ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents