ভোলাহাটের প্রতিবন্ধী দেলোয়ারের শরীরে একাধিক রোগ, বাঁচাতে সাহায্যের আবেদন

Picture of মোঃ গোলাম কবির ভোলাহাট প্রতিনিধি

মোঃ গোলাম কবির ভোলাহাট প্রতিনিধি

১৩৮
১৩৮

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার শিকারী গ্রামের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মোঃ দেলোয়ার হোসেন (৩৫) বর্তমানে নানা জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে।

দেলোয়ার হোসেন, আব্দুস সালামের ছেলে। জন্মের সময় তিনি স্বাভাবিক শিশুর মতোই ছিলেন। পরিবার আশা করেছিল, বড় হয়ে তিনি পরিবারের মুখে হাসি ফুটাবেন। কিন্তু শৈশবে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এক হাতুড়ে চিকিৎসকের ভুল চিকিৎসায় তিনি ধীরে ধীরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার হন। সময়ের সঙ্গে সঙ্গে তার হাত-পা সরু হয়ে যায় এবং তিনি বাকশক্তিও হারান।

বর্তমানে ৩৫ বছর বয়সে এসে দেলোয়ারের শরীরে নতুন করে একাধিক জটিল রোগ বাসা বেঁধেছে। সম্প্রতি তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গত ২৪ থেকে ২৮ মার্চ পর্যন্ত সেখানে চিকিৎসাধীন থাকার সময় বিভিন্ন পরীক্ষায় তার কিডনি ও পিত্তথলিতে পাথর ধরা পড়ে। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে হার্নিয়া রোগেও ভুগছেন।

একদিকে জন্মগত প্রতিবন্ধকতা, অন্যদিকে নতুন করে জটিল রোগ—সব মিলিয়ে দেলোয়ারের পরিবার চরম দুঃসহ পরিস্থিতির মধ্যে পড়েছে। দীর্ঘ ৩৫ বছর ধরে তার চিকিৎসা ও দেখভালের খরচ বহন করতে গিয়ে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে।

দেলোয়ারের ভাই মোঃ খাইরুল ইসলাম বলেন, “শিশুকালে ভুল চিকিৎসার কারণে আমার ভাই প্রতিবন্ধী হয়ে যায়। তার কষ্ট আমাদের পরিবারের সব আনন্দ কেড়ে নিয়েছে। এখন আবার নতুন করে বিভিন্ন রোগ ধরা পড়েছে। চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি।

তিনি আরও জানান, দেলোয়ারের উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা প্রয়োজন। সহৃদয় ব্যক্তিদের কাছে সাহায্যের জন্য তিনি বিকাশ নম্বর ০১৭২৫৬৬৯৬১৫-এ সহযোগিতা পাঠানোর অনুরোধ জানিয়েছেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents