উন্নয়ন বাধাগ্রস্ত করতে অপপ্রচার—শিবগঞ্জের পিআইও মিজান বললেন ‘দুর্নীতির কাছে মাথা নত করবো না’

Picture of মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকেই কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে উন্নয়নের এক নতুন ধারা সৃষ্টি করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মিজানুর রহমান মিজান। গত ৩০ অক্টোবর ২০২৪ তারিখে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ১২টি ব্রিজ ও কালভার্ট নির্মাণের উদ্যোগ নেন তিনি। সরকারি টেন্ডারের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় ইতোমধ্যে ৪টি ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি ৮টির কাজ দ্রুতগতিতে চলমান রয়েছে।

এছাড়াও জনস্বার্থে পাবলিক হেলথ কমপ্লেক্স সংলগ্ন প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এইচবিবি (ইট বিছানো) রাস্তার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে, যা স্থানীয় যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অসহায় মানুষের সহায়তায়ও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন।

তার উদ্যোগে পানিতে ডুবে মৃত ১০ জন এবং বজ্রপাতে নিহত ৩ জনের পরিবারকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে মোট ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়েছে।

দুস্থ ও অসহায় মানুষের জন্য ১৪০টি পরিবারকে ১৪০ বান্ডিল ঢেউটিন ও ৪ লাখ ২০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভিজিএফ কর্মসূচির আওতায় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২ লাখ ৩৪ হাজার পরিবারের মাঝে মোট ২ হাজার ৩৪০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

এছাড়া ৩৫০টি পরিবারকে শুকনো খাবার প্রদান করা হয়েছে।

গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচি (টিআর/কাবিখা) এর আওতায় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা, গোরস্থান ও শ্মশানে উন্নয়ন কাজ এবং সৌর বিদ্যুৎ স্থাপন করা হয়েছে।

এছাড়াও প্রায় ৩০টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

গত দুই অর্থবছরে শিবগঞ্জ উপজেলার শীতার্ত মানুষের জন্য প্রায় ১৭ হাজার উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, যা অসহায় মানুষের মাঝে ব্যাপক স্বস্তি এনে দিয়েছে।

স্থানীয়দের মতে, পিআইও মিজানুর রহমান মিজান সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত সুবিধাভোগীদের অধিকার পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন। তার উদ্যোগে সরকারি বরাদ্দের অপচয় কমেছে এবং তৃণমূল পর্যায়ে সেবার মান বেড়েছে।

এদিকে উপজেলার উন্নয়ন কার্যক্রম যখন এগিয়ে চলছে, তখন একদল স্বার্থান্বেষী মহল তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পিআইও মোঃ মিজানুর রহমান মিজান বলেন,

“আমি নিজে দুর্নীতি করি না এবং কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না।”

তিনি অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকল্পে অনৈতিক সুবিধা নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে এবং মাসিক মাসোহারা দাবি করে। এতে রাজি না হওয়ায় তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে তিনি জানান, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং প্রয়োজনে সাইবার ক্রাইম আইনের আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

স্থানীয়দের মতে, পিআইও মিজানুর রহমান মিজানের সততা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড শিবগঞ্জ উপজেলাকে নতুন গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তার বিরুদ্ধে অপপ্রচার মূলত উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টা মাত্র।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents