৫ টাকায় রাজকীয় ইফতার প্রশংসায় ভাসছে ‘উদ্দীপ্ত তরুণ’

Picture of কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি

পবিত্র রমজান মাসের এই পুণ্যময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার একদল তরুণ। অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে মাত্র ৫ টাকার বিনিময়ে মানসম্মত ইফতার পৌঁছে দিচ্ছে ‘উদ্দীপ্ত তরুণ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ শুক্রবার বিকেল ৫টায় হাকিমপুর উপজেলার সিপি মোড় এলাকায় এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতীকী মূল্যে পুষ্টিকর ইফতার পাওয়ার খবরে শত শত মানুষ ভিড় করেন। ৫ টাকার প্যাকেটে ছিল মুড়ি, ছোলা, খিচুড়ি, পিঁয়াজু, বেগুনি, খেজুর, শসা, তরমুজ, আপেল ও বড়ইসহ নানা পদের খাবারের চমৎকার আয়োজন।

অল্প টাকায় এমন রাজকীয় ইফতার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। ইফতার নিতে আসা নাজমা বেগম অত্যন্ত কৃতজ্ঞতার সাথে বলেন বাবা, বাজারে সব জিনিসের যা দাম, তাতে আমাদের মতো মানুষের পক্ষে ইফতার কিনে খাওয়া অসম্ভব হয়ে পড়েছে। সেখানে মাত্র ৫ টাকায় পেটভরে খাওয়ার মতো এমন আয়োজন পাব, তা কখনো কল্পনাও করিনি। এই সামান্য টাকায় সম্মান নিয়ে ইফতার কিনতে পেরে আমরা অত্যন্ত খুশি।”

সংগঠনটির এই মহৎ উদ্যোগের পেছনে রয়েছে এক অনুপ্রেরণাদায়ক গল্প। কোনো বড় অনুদান নয়, বরং একদল বন্ধুর নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে গড়ে তোলা হয়েছে এই ইফতার তহবিল।

সংগঠনের সভাপতি নাঈমুর রহমান জানান, তারা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য প্রতি বছরই এমন আয়োজন করে থাকেন। তিনি বলেন

“আমরা বন্ধুরা মিলে টিফিনের টাকা জমিয়ে প্রতি বছর দরিদ্র ও অসহায় মানুষের জন্য এই নামমাত্র মূল্যে ইফতারের ব্যবস্থা করি। আজ আমরা প্রায় ৫০০ জনের মাঝে ইফতার বিতরণ করেছি। শুধু ইফতারই নয়, এই রমজান মাসে আমরা চিনি ও সেমাইও বিতরণ করে থাকি।”

তরুণদের এই উদ্যোগ এলাকার মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর মতে, তরুণ প্রজন্মের এমন মানবিক দৃষ্টিভঙ্গি ও আত্মত্যাগ সমাজের বিত্তবানদেরও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে। বিশেষ করে ৫ টাকার প্রতীকী মূল্য রাখার কারণ হলো, যেন কেউ একে অনুদান না ভেবে নিজেদের ক্রয় করা ইফতার হিসেবে মর্যাদার সাথে গ্রহণ করতে পারে।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents