গুলিবিদ্ধ হাদির জীবন বাঁচাতে রক্ত দিল সেনাবাহিনী

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

অনলাইন ডেস্ক

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ঢামেকে মৃত্যুপথযাত্রী অবস্থায় চিকিৎসাধীন। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার জন্য জরুরি ভিত্তিতে বিরল গ্রুপের ‘বি নেগেটিভ’ রক্তের প্রয়োজন হয়। সংকটময় মুহূর্তে এগিয়ে আসে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার গুলিবিদ্ধ হওয়ার পর হাদির শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। তার জীবন বাঁচাতে তাৎক্ষণিক রক্তের প্রয়োজন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সহায়তার আহ্বান জানান তাঁর অনুসারীরা। পোস্টটি ভাইরাল হতেই সেনাবাহিনী ও বিজিবির কয়েকজন সদস্য ‘বি নেগেটিভ’ রক্ত সরবরাহ করতে এগিয়ে আসেন এবং দ্রুত রক্ত পৌঁছে দেওয়া হয় হাসপাতালে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ জানিয়েছেন, শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। মাথায় গুলিবিদ্ধ হওয়ায় তিনি বর্তমানে কোমায় আছেন।

নির্বাচনী প্রচারণার সময় একজন প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents