ময়মনসিংহে জাতীয় পাট দিবস পালিত: পাটের ব্যবহার বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান

Picture of মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

পাট চাষ বৃদ্ধি করুন, কর্মসংস্থান সৃষ্টি করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় পাট দিবস–২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) ময়মনসিংহ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মু. সাইফুল্লাহিল গালিব এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার বলেন, নদীমাতৃক দেশ ও সোনালি আঁশের দেশ হিসেবে বাংলাদেশ একসময় বিশ্বে পরিচিত ছিল। কিন্তু দুঃখজনকভাবে এই দুটি ঐতিহ্য আজ বিলীন হওয়ার আশঙ্কার মুখে পড়েছে। পানির উৎস কমে যাওয়ায় পাটের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ উভয়ই বাধাগ্রস্ত হচ্ছে, যা পাট খাতের জন্য উদ্বেগজনক।

তিনি আরও বলেন, বর্তমানে পাটজাত পণ্যের ব্যবহার অনেক ক্ষেত্রে সৌখিন পণ্যের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। যদি পাটের ব্যবহার শুধু সৌখিনতার মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে ভবিষ্যতে এই শিল্প আরও সংকুচিত হয়ে পড়তে পারে। তাই পাটজাত পণ্যের ব্যবহারকে আরও বিস্তৃত ও প্রয়োজনভিত্তিক করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধান অতিথি বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্য ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। পাটকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। পাশাপাশি নতুন নতুন পাটজাত পণ্য উদ্ভাবন ও উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থানেরও ব্যাপক সুযোগ সৃষ্টি করা যেতে পারে। পাটের ব্যবহার বাড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি মো. এনামুল হক বলেন, পরিবেশবান্ধব হওয়ায় বিশ্ববাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। কৃষকদের পাট চাষে আগ্রহী করতে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পাট অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents