ফের ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

Picture of আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের আসামে সুখোই-৩০ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে বিমানে থাকা ২ পাইলট নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় আসামের জোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সুখোই-৩০ এমকেআই বিমানটির। পরে আসামের কার্বি আংলং জেলায় বিধ্বস্ত হয়। খবর দ্য হিন্দুস্তান টাইমস

নিহত দুই পাইলট হলেন—স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর।

মৃত্যুর খবর নিশ্চিত করে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) জানিয়েছে, দুর্ঘটনায় উভয় কর্মকর্তাই মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং পরে মারা যান।

এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী বলেছে, ‘সুখোই-৩০ দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকরের মৃত্যুতে আইএএফ শোক প্রকাশ করছে। বিমানবাহিনীর সকল সদস্য তাদের মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছেন এবং এই শোকের সময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন।’

প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমানটির সঙ্গে সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলায় বিমানটি বিধ্বস্ত হয়।

এর আগে জানানো হয়েছিল, উড্ডয়নের কিছু সময় পরেই বিমানটি নিখোঁজ হয়ে যায়, যার ফলে পাইলট ও বিমানটি উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করা হয়েছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যা ৭টার দিকে কার্বি আংলংয়ের নীলিপ ব্লকের কাছে একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিকট বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনাস্থলের কিছু ছবিও ছড়িয়ে পড়েছে।

সুখোই-৩০ এমকেআই হলো একটি দুই আসনবিশিষ্ট মাল্টিরোল লং-রেঞ্জ ফাইটার জেট, যা রাশিয়ান সংস্থা সুখোই ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড লাইসেন্সের অধীনে এটি তৈরি করে।

বর্তমানে ভারতীয় বিমানবাহিনী ২৬০টিরও বেশি সুখোই-৩০ এমকেআই বিমান পরিচালনা করে। এর আগে ২০২৪ সালের জুনে মহারাষ্ট্রের নাসিক জেলায় এবং ২০২৩ সালের জানুয়ারিতে গোয়ালিয়র বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর এই মডেলের বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল।

সুত্রঃ দেশ টিভি 

    About The Author

    সিংড়ায় সেচ কাজে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের প্রাণহানি

    নাটোরের সিংড়া উপজেলায় কৃষি জমিতে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল (২৪) নামে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে

    Read More »

    সিলেটে আইনি সহায়তায় প্রস্তুত অ্যাডভোকেট আমরুল কায়েস চৌধুরী

    সিলেটে আইনি সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছেন অ্যাডভোকেট আমরুল কায়েস চৌধুরী। তিনি সিলেট দায়রা ও জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন বলে জানা গেছে। জানা যায়,

    Read More »

    চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

    আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ

    Read More »

    ময়মনসিংহে উন্নয়নের গতি ত্বরান্বিত, সমন্বয় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

    ময়মনসিংহ জেলায় এপ্রিল ২০২৬-এর মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা

    Read More »

    মধুপুর শালবন রক্ষায় মানববন্ধন, বন ধ্বংস বন্ধের জোর দাবি

    বাংলাদেশের গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় বিস্তৃত ভাওয়ালের গড় ও মধুপুরের গড়ের শালবন আজ মারাত্মক হুমকির মুখে। স্থানীয়দের অভিযোগ, অসাধু দখলবাজ ও কিছু বন কর্মকর্তার

    Read More »

    সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য, ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ

    সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় বিশেষ

    Read More »

    Table of Contents