মার্কিন স্থল আক্রমণ মোকাবিলায় প্রস্তুত ইরান: আরাগচি

Picture of আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন স্থল আক্রমণ মোকাবিলায় প্রস্তুত ইরান বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি স্থলপথে হামলা চালায়, সেটা মোকাবিলার জন্যও প্রস্তুত তেহরান। 

গতকাল বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়— যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল আক্রমণ নিয়ে তিনি উদ্বিগ্ন কি না। জবাবে আরাগচি বলেন, ইরান সেই পরিস্থিতির জন্য প্রস্তুত।

তিনি বলেন, ‘না, আমরা তাদের জন্য অপেক্ষা করছি’। তার দাবি, ইরান যুক্তরাষ্ট্রের বাহিনীর মোকাবিলা করতে সক্ষম এবং এমন কোনও পদক্ষেপ নিলে তা ওয়াশিংটনের জন্য ‘বড় ধরনের বিপর্যয়’ হয়ে দাঁড়াবে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করার কয়েকদিন পর তার এই মন্তব্য সামনে আসলো। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।

এদিকে সংঘাত বাড়লেও ইরান যুদ্ধবিরতির জন্য কোনও অনুরোধ করেনি বলে জানিয়েছেন আরাগচি। তিনি গত বছরের ইসরায়েলের সঙ্গে স্বল্প সময়ের যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, সেসময়ও তেহরান যুদ্ধবিরতি চায়নি।

আরাগচি বলেন, ‘গতবার ইসরায়েলই যুদ্ধবিরতির অনুরোধ করেছিল’। তার মতে, বর্তমান সংঘাতে ইরানের লক্ষ্য কেবল দেশের বিরুদ্ধে চালানো ‘অবৈধ কর্মকাণ্ডের’ প্রতিরোধ করা। তিনি বলেন, ‘এই যুদ্ধে কোনও বিজয়ী নেই। প্রতিরোধ করতে পারাই আমাদের জয়।’

 

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents