ইসরাইলের নৌঘাঁটি ও স্থলবাহিনীর ওপরে তীব্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

Picture of আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার (৬ মার্চ) ভোরে ইসরাইলি বাহিনীর ওপর ব্যাপক হামলা চালিয়েছে। এর দায় স্বীকার করেছে সংগঠনটি। হিজবুল্লাহ জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে লেবাননের ভেতরে প্রবেশ করা ইসরাইলি স্থল সেনাদের লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ নিশ্চিত করেছে, তাদের যোদ্ধারা লেবাননের মারুন আল-রাস এবং কাফার কিলা অঞ্চলে অবস্থানরত ইসরাইলি সেনাদের ওপর সরাসরি হামলা চালিয়েছে।

স্থল অভিযানের পাশাপাশি হিজবুল্লাহর এই আক্রমণ ইসরাইলের কৌশলগত স্থাপনাগুলোতেও ছড়িয়ে পড়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত ইসরাইলি সামরিক ক্যাম্প ‘ইয়োভ’ এবং হাইফা বন্দরের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এই হামলাগুলোতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে লেবানন সীমান্তের বিতর্কিত এলাকায় বসবাসরত ইসরাইলি বসতি স্থাপনকারীদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য একটি সতর্কবার্তা জারি করেছিল হিজবুল্লাহ। 

বিশ্লেষকরা মনে করছেন, হাইফা বন্দরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক স্থাপনায় হামলার মাধ্যমে হিজবুল্লাহ সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

 

সূত্র: আলজাজিরা।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents