এবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম

Picture of আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব পরিস্থিতি যখন অস্থির, ঠিক সেই সময়ই নিজেদের সামরিক সক্ষমতার মহড়া প্রদর্শন করল উত্তর কোরিয়া। দেশটির নতুন তৈরি একটি ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। উৎক্ষেপণের সময় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন স্বশরীরে উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

বুধবার (৫ মার্চ) দেশটির পশ্চিম উপকূলে অবস্থিত নাম্পো শিপইয়ার্ড থেকে ‘চো হিওন’ নামের এই নতুন ডেস্ট্রয়ারটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উত্তর কোরিয়ার নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি ৫০০ টন ওজনের এই জাহাজটি থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে নিশ্চিত করেছে দেশটির সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ।

জাহাজটির উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন তার বক্তব্যে নৌবাহিনীর আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘খুব শীঘ্রই আমাদের নৌবাহিনী জলতল এবং জলভাগের উপর থেকে সমানভাবে আঘাত হানার সক্ষমতা অর্জন করবে। নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, তা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে।’

নিজেদের সামরিক সক্ষমতার প্রশংসা করে কিম আরও বলেন, ‘নৌ-প্রতিরক্ষায় সাম্প্রতিক এই সাফল্য আমাদের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে, যা গত পাঁচ দশকেও সম্ভব হয়নি।’

বিশ্লেষকদের মতে, পিয়ংইয়ংয়ের এই নতুন সমরাস্ত্র প্রদর্শন ওই অঞ্চলে ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

    About The Author

    বিয়ের পীড়িতে এম বি কানিজ, সামাজিক বার্তায় নতুন জীবনের ঘোষণা

    কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর, সরাইল, আশুগঞ্জ) আসনের সাবেক জেলা পরিষদ সদস্য এম বি কানিজ জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন।

    Read More »

    বেলকুচির বড়ধুলে এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন, কর্মকর্তাদের প্রশংসা

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নে কৈইকার অর্থায়নে বাস্তবায়নাধীন এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন এনজিও বিষয়ক ব্যুরো (NGOAB)-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান, এনডিসি

    Read More »

    সিংড়ায় হাম ও রুবেলা রোগের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

    নাটোরের সিংড়ায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত

    Read More »

    হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

    হামের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হাকিমপুর পৌরসভা কার্যালয়ের সামনে উপজেলা স্বাস্থ্য

    Read More »

    সিংড়ায় সেচ কাজে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের প্রাণহানি

    নাটোরের সিংড়া উপজেলায় কৃষি জমিতে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল (২৪) নামে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে

    Read More »

    সিলেটে আইনি সহায়তায় প্রস্তুত অ্যাডভোকেট আমরুল কায়েস চৌধুরী

    সিলেটে আইনি সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছেন অ্যাডভোকেট আমরুল কায়েস চৌধুরী। তিনি সিলেট দায়রা ও জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন বলে জানা গেছে। জানা যায়,

    Read More »

    Table of Contents