সীমান্তে হলুদ-মরিচ গুঁড়ার বস্তায় লুকানো মাদক উদ্ধার, ৫৯ বিজিবির অভিযানে আটক ১

Picture of মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক দুইটি অভিযানে ফেন্সিডিলের বিকল্প বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে। এ সময় একজনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) রাতভর পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে কিরণগঞ্জ বিওপি থেকে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তের মেইন পিলার ১৭৭ থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর গ্রামের লিটু মিয়ার একটি মসলা মিলের পশ্চিম পাশে অবস্থিত একটি গোয়ালঘরে অভিযান চালায়। এ সময় ১১টি হলুদ ও মরিচ গুঁড়ার বস্তাসহ সন্দেহজনক অবস্থায় মো. ইব্রাহিম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

তিনি ছোট বিশ্বনাথপুর গ্রামের মৃত মো. মান্নানের ছেলে। পরে বস্তাগুলো তল্লাশি করে ফেন্সিডিলের বিকল্প ৭৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ উদ্ধার করা হয়।

অপর অভিযানে সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদক চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ফেন্সিডিলের বিকল্প ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ জব্দ করা হয়।

আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত তিন মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১০ জন আসামিসহ প্রায় ৪ হাজার বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

    About The Author

    ইউনূস গভর্মেন্ট মাস্তান পার্টির মতো কাজ করেছে : বদিউর রহমান

    ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার মাস্তান পার্টির মতো কাজ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। তিনি বলেন, ‘ইউনূস গভর্মেন্ট তো

    Read More »

    বিয়ের পীড়িতে এম বি কানিজ, সামাজিক বার্তায় নতুন জীবনের ঘোষণা

    কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর, সরাইল, আশুগঞ্জ) আসনের সাবেক জেলা পরিষদ সদস্য এম বি কানিজ জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন।

    Read More »

    বেলকুচির বড়ধুলে এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন, কর্মকর্তাদের প্রশংসা

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নে কৈইকার অর্থায়নে বাস্তবায়নাধীন এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন এনজিও বিষয়ক ব্যুরো (NGOAB)-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান, এনডিসি

    Read More »

    সিংড়ায় হাম ও রুবেলা রোগের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

    নাটোরের সিংড়ায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত

    Read More »

    হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

    হামের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হাকিমপুর পৌরসভা কার্যালয়ের সামনে উপজেলা স্বাস্থ্য

    Read More »

    সিংড়ায় সেচ কাজে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের প্রাণহানি

    নাটোরের সিংড়া উপজেলায় কৃষি জমিতে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল (২৪) নামে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে

    Read More »

    Table of Contents