লালদিয়া ও পানগাঁও টার্মিনালের লিজ চুক্তি প্রকাশে হাইকোর্টে রিট

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

২৪৬
২৪৬

ক্রয় আইন ও জাতীয় স্বার্থ লঙ্ঘনের অভিযোগ এনে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল ও নারায়ণগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে লিজ দেওয়ার চুক্তি প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ জিয়াউল হকসহ ছয়জন শিক্ষার্থী জনস্বার্থে এ রিট আবেদন করেন। আবেদনটিতে হাইকোর্টকে চুক্তিগুলোর সম্ভাব্যতা সমীক্ষা, আর্থিক বিশ্লেষণ ও সব ধারা পর্যালোচনার জন্য একটি বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি গঠনে সরকারকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আবেদনকারীদের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান গণমাধ্যমকে জানান, অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের ১৭ নভেম্বর চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনাল এবং নারায়ণগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য সুইজারল্যান্ডভিত্তিক মেডলগ এসএ-এর সঙ্গে ছাড়মূলক লিজ চুক্তি স্বাক্ষর করে।

তার দাবি, চুক্তিগুলো একটি উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পাবলিক বিডিং প্রক্রিয়া অনুসরণ না করেই সম্পন্ন হয়েছে। এতে পাবলিক প্রকিউরমেন্ট আইনের বিধান উপেক্ষা করা হয়েছে এবং ২০১৭ সালের জি-টু-জি (সরকার-টু-সরকার) নীতির সীমা অতিক্রম করা হয়েছে বলে রিটে উল্লেখ করা হয়েছে।

অ্যাডভোকেট কামরুল হাসান জানান, রিট আবেদনটির প্রাথমিক শুনানি আগামী সপ্তাহে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে হতে পারে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৪ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents