তুরস্কে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

Picture of আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

১১০
১১০

ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। তবে ওই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছানোর আগে পশ্চিমা সামরিক জোট ন্যাটো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

বুধবার ৪ মার্চ তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সিরিয়া ও ইরাক অতিক্রম করার পর তুরস্কের আকাশসীমায় প্রবেশের পথে থাকা ইরান থেকে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাই, যা এ অঞ্চলে সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে। এ প্রেক্ষাপটে আমরা ন্যাটো ও আমাদের অন্যান্য মিত্রদের সঙ্গে পরামর্শ অব্যাহত রাখব।” তারা আরও জানায়, এ ঘটনায় কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।

বিবৃতিতে আরও বলা হয়, “আমাদের ভূখণ্ড ও আকাশসীমা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ দৃঢ়ভাবে ও দ্বিধাহীনভাবে নেওয়া হবে। আমাদের দেশের বিরুদ্ধে কোনো বৈরী পদক্ষেপ নেওয়া হলে জবাব দেওয়ার অধিকার আমরা সংরক্ষণ করি।

এ ঘটনা ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান এবং বিস্তৃত সংঘাতে ন্যাটোর সদস্য তুরস্ক প্রথমবারের মতো সরাসরি জড়িয়ে পড়ার দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। 

 

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭২ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents