ম
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড কর্তৃক ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ মার্চ বুধবার সকাল ৯টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষ-এ ময়মনসিংহ জেলা প্রশাসন ও বিআরটিএ ময়মনসিংহ বিভাগের আয়োজনে এ চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সচেতনতা ও আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।





